শেরপুরের শ্রীবরদীতে হাতুড়ির আঘাতে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার

শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতুড়ির আঘাতে বাবা খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শ্রীবরদী উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ঘাতক ছেলে মো: সজিবকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মো: আবুল কালাম (৬৫) ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের মৃত মো: আমির উদ্দিনের ছেলে।
শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতে বাবা খুনের বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান বলেন, শ্রীবরদী উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের মো: আবুল কালাম ২ ছেলে সন্তানের পিতা।
এক ছেলে ঢাকায় চাকরি করেন। অপর আরেক ছেলে বাড়িতে থাকতো। ঘাতক ছেলে সজিব অনেকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল।
শুক্রবার সকালে সজিব হঠাৎ তার বাবা আবুল কালামকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে আবুল কালাম গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। ঘাতক ছেলেকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ চলছে।
নিহত আবুল কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলছে। নিহতের পরিবার এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

