ময়মনসিংহের তারাকান্দায় বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহের তারাকান্দায় বাসচাপায় অটোরিকশার নারী ও শিশুসহ ৭ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত সদর থানার উপপরিদর্শক (এসআই) মো: হারুনুর রশিদ বিষয়েটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে।
স্থানীয়রা জানান, তারাকান্দা থেকে আসা শম্ভুগঞ্জগামী একটি অটোরিকশা আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসটি চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএরজি চালিত অটোরিকশায় থাকা নারী ও শিশুসহ ৭জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

