শেরপুরের নকলায় ছোট ভাইয়ের বউয়ের লাঠির আঘাতে ভাসুরের মৃত্যু
শেরপুরের নকলায় চাচাতো ছোট ভাইয়ের বউয়ের লাঠির আঘাতে ভাসুর মো: মুরাদ হোসেনের (৫৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার টালকি ইউনিয়নের পূর্ব টালকি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মুরাদ হোসেন উপজেলার পূর্ব টালকি এলাকার মৃত মো: রহিম মাস্টারের ছেলে। এ ঘটনায় মাজেদা বেগম ও তার মেয়ে খুশি বেগমকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, মুরাদ হোসেন দীর্ঘদিন যাবৎ রাজধানীর কল্যাণপুর এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন। তার চাচাতো ভাই জালাল উদ্দিনের সঙ্গে বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ঘরে দ্বন্দ্ব চলে আসছিল। ঈদের ছুটি পেয়ে মুরাদ আজ সকালে ঢাকা থেকে নিজ বাড়িতে চলে আসেন। এ সময় তার বাড়ির জন্য কিছু আসবাবপত্র নিয়ে আসে মুরাদ।
এইসব আসবাবপত্র নিয়ে মুরাদ তার নিজ বাড়িতে প্রবেশ করার সময় তার চাচাতো ছোট ভাইয়ের বউ মাজেদার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাজেদা বেগম লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মুরাদ মাটিতে লুটিয়ে পড়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে মুরাদকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুরের নকলায় ছোট ভাইয়ের বউয়ের লাঠির আঘাতে ভাসুরের মৃত্যর বিষয়টি নিশ্চিত করে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল কাদের মিয়া জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাজেদা বেগম ও তার মেয়ে খুশিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন