শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে আব্দুল করিম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল করিম উপজেলার কুতুবাকুড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
জানা গেছে, রবিবার (১৭ মার্চ) সকালে উপজেলার কুতুবাকুড়া এলাকার নিজ বেগুন ক্ষেতে পানি দিতে যান কৃষক করিম। এ সময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা সেচকাজে ব্যবহৃত মটর স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল করিম। পরে তার স্ত্রী ও ছেলে এসে দ্রুত তাকে উদ্ধার করে নন্নী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু’র বিষয়ে নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন চৌধুরী জানান, নিজ বেগুন ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল করিমের মৃত্যু হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন