শেরপুরে আগুনে পুড়ে দাদি ও নাতির মৃত্যু
শেরপুরে আগুনে পুড়ে দাদি ও নাতনির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ আগ্নিকাণ্ডে নিহতের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও আগুনে ৪টি গরুও পুড়ে মারা যায়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার কামারেরচর এলাকার মো: আমান উল্লাহ মন্টুর স্ত্রী মোছা: ফিরোজা বেগম (৭০) ও তার নাতি শরিফ (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ১টি গোয়ালঘরসহ ২টি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৭ বছরের শিশু শরিফের মরদেহ উদ্ধার করেন।
এ সময় গুরুতর অবস্থায় নিহত শরিফের দাদি ফিরোজা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকালে তার মৃত্যু হয়।
শেরপুরে আগুনে পুড়ে দাদি ও নাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো: দেলোয়ার হোসেন জানান, কী কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমদাদুল হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন