সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ১৪ টাকা

বিশেষ সংবাদ

দেশের ভোক্তাদের জন্য নতুন দুঃসংবাদ—সয়াবিন ও পাম তেলের দাম আবারও বেড়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা বৃদ্ধি পেয়ে ১৮৯ টাকায় দাঁড়িয়েছে, যা এত দিন ছিল ১৭৫ টাকা।

খোলা সয়াবিন ও পাম তেল—দুই ধরনের তেলেরই দাম একসঙ্গে ১২ টাকা করে বেড়েছে। এখন থেকে খোলা সয়াবিন তেল এবং পাম তেল দুইটিই বিক্রি হবে লিটারপ্রতি ১৬৯ টাকায়, যা আগে ছিল ১৫৭ টাকা।

এছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন থেকে হবে ৯২২ টাকা, যা পূর্বে ছিল ৮৫২ টাকা। অর্থাৎ এক লাফে ৭০ টাকা দাম বেড়েছে এই প্যাকেজে।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনের সভাপতিত্বে ভোজ্যতেল আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর নতুন এই মূল্য নির্ধারণ করা হয়। বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৩ এপ্রিল (রোববার) থেকে এই নতুন দাম কার্যকর হবে।

দামের এই বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে মূল্য সংযোজন কর (ভ্যাট) সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়া। এত দিন সরকার আমদানি ও স্থানীয় উৎপাদনে ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছিল এবং উৎপাদন পর্যায়ে ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি দিয়েছিল। কিন্তু ৩১ মার্চ সেই অব্যাহতির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন আবার ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপিত হচ্ছে।

সমিতির বিবৃতিতে বলা হয়, ভ্যাট সমন্বয়ের ভিত্তিতে বোতলজাত সয়াবিন তেলের দাম হওয়ার কথা ছিল ১৯৮ টাকা। তবে ভোক্তার স্বার্থ বিবেচনায় কিছুটা ছাড় দিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ প্রায় ৮ শতাংশ কম।

প্রতিদিনের খাদ্যতালিকায় অপরিহার্য এই ভোজ্যতেল—সয়াবিন ও পাম তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় আরও কিছুটা বাড়তে যাচ্ছে। এদিকে অনেকেই আশঙ্কা করছেন, নতুন দামের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামেও বিরূপ প্রভাব পড়তে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।শুক্রবার (১৩...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে দক্ষিণপাড়া...

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী...