সাতক্ষীরার শ্যামনগরে প্রেমিকার উপর অভিমান করে যুবকের আত্মহত্যা
সাতক্ষীরার শ্যামনগরে প্রেমিকার উপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রদীপ নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর জন্য প্রেমিকা এবং তার পরিবারকেও দায়ী করেন তিনি। বুধবার (১৭ এপ্রিল) ভোর ৫টায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রদীপ।
নিহত প্রদীপ কুমার উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী এলাকার বাসিন্দা। আত্মহত্যার আগে ফেসবুক স্টাটাসে প্রেমিকার সঙ্গে ভিডিওকলের কিছু মুহূর্ত ও ছবিও পোস্ট করেছেন তিনি।
মুন্সিগঞ্জ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য নিপা চক্রবর্তী জানান, প্রদীপের উপজেলার বংশীপুরের একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তার ওপরে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
সাতক্ষীরার শ্যামনগরে প্রেমিকার উপর অভিমান করে যুবকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, এক তরুণের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন