সারা দেশে ডিম-পোল্ট্রি মুরগির খামার বন্ধ ঘোষণা

বিশেষ সংবাদ

ডিম ও মুরগির উৎপাদনে ভয়াবহ লোকসানের প্রতিবাদে আগামী ১ মে থেকে সারা দেশে প্রান্তিক খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিপিএ সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, “সারা দেশে প্রান্তিক খামারিদের মধ্যে হাহাকার চলছে। শুধুমাত্র গত দুই মাসে আমাদের ১ হাজার ২৬০ কোটি টাকা লোকসান হয়েছে। অথচ সরকার নিরব ভূমিকা পালন করছে।”

ছবি : সংগৃহীত।

তিনি জানান, রমজান ও ঈদের মৌসুমেও প্রতিদিন প্রায় ২০ লাখ কেজি মুরগি উৎপাদন করেও প্রতি কেজিতে ৩০ টাকা লোকসান গুনতে হয়েছে খামারিদের। এতে এক মাসেই লোকসান হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। একইভাবে, দৈনিক ৪ কোটি ডিমের মধ্যে ৩ কোটি ডিম প্রান্তিক খামারিরা উৎপাদন করেছেন, যার প্রতি ডিমে ২ টাকা লোকসান ধরে দুই মাসে ডিমে লোকসান দাঁড়িয়েছে ৩৬০ কোটি টাকা।

বিবৃতিতে দাবি করা হয়, সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে কিছু করপোরেট কোম্পানি পোল্ট্রি শিল্পের নিয়ন্ত্রণ নিতে মরিয়া। তারা শুধু ফিড, বাচ্চা ও ওষুধ নয়, ডিম ও মুরগির বাজারেও কৃত্রিম সংকট তৈরি করে ‘কন্ট্রাক্ট ফার্মিং’-এর মাধ্যমে খামারিদের করপোরেট দাসত্বের দিকে ঠেলে দিচ্ছে।

বিপিএ সভাপতি বলেন, “আমরা করপোরেট দাসত্ব মানবো না। যতক্ষণ পর্যন্ত সরকার সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা না নেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”

বিপিএ’র ১০ দফা দাবিগুলো হলো পোল্ট্রি পণ্যের জন্য জাতীয় মূল্যনিয়ন্ত্রণ নীতিমালা ও নির্ধারণ কমিটি গঠন, কন্ট্রাক্ট ফার্মিং নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন ও নিষিদ্ধকরণ, পোল্ট্রি বাজার রেগুলেটরি অথরিটি গঠন, ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য পুনর্বাসন প্যাকেজ, খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড প্রদান, কোম্পানিগুলোকে কাঁচামাল উৎপাদনে সীমাবদ্ধ রাখা, কন্ট্রাক্ট ফার্মিং ও কোম্পানির খামার নিষিদ্ধ ঘোষণা, কেজি ভিত্তিক ডিম ও মুরগি বিক্রির জন্য নীতিমালা প্রণয়ন, রপ্তানির সুযোগ বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ ও পূর্ণাঙ্গ ‘পোল্ট্রি উন্নয়ন বোর্ড’ গঠন।

বিপিএ জানিয়েছে, এই দাবিগুলো মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এ সংগঠনটি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...