সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের ১৬ নেতাকর্মী আটক
সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় নাশকতার মামলায় গত ২৪ ঘণ্টায় থানা পুলিশ, ডিবি ও র্যাবের অভিযানে জামায়াত ও বিএনপির ১৬ নেতাকর্মীকে আটক করা হয়।
র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার মোঃ ইলিয়াস আলী জানান, সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের অবরোধ কর্মসূচি চলাকালে রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলায় মহাসড়কে নানা ধরনের নাশকতামূলক কার্যক্রম করার অভিযোগে বিএনপির দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম (৬২) ও কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী ফরিদুল ইসলাম (৫২)।
সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের ১৬ নেতাকর্মী আটকের বিষয়ে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, জামায়াত বিএনপির ছয় নেতাকর্মীকে নাশকতার অভিযোগে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল মালেক, পোরজনা ইউনিয়নের জামায়াতের আমীর নুহু মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সদস্য মজিবর রহমান, ওয়ার্ড বিএনপির নেতা হযরত আলী ও হাবিবুল্লা নগর ইউনিয়নের বিএনপি নেতা নুরুল ইসলাম।
সিরাজগঞ্জ থেকে ডিবির ওসি জুলহাস উদ্দিন জানান, নাশকতার অভিযোগে রবিবার সন্ধ্যায় টিএম শাহাদত হোসেন ঠান্ডুকে আটক করা হয়েছে।
এছাড়াও কাজিপুর থানা থেকে দুইজন এবং রায়গঞ্জ, উল্লাপাড়া, এনায়েতপুর, বেলকুচি ও সদর থানা থেকে একজন করে আটক করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
অভিযানে আটককৃতরা হলেন- কাজিপুর উপজেলা যুবদল নেতা নাসিম উদ্দিন বাবু, মাসুদ রানা, সিরাজগঞ্জ পৌরসভার বিএনপি নেতা মঞ্জুর আলম লাবলু, রায়গঞ্জ উপজেলার যুবদল নেতা আবুল কালাম, উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন, এনায়েতপুরের ওয়ার্ড বিএনপির সভাপতি বাবর আলী ভুইয়া এবং বেলকুচি উপজেলার শেরনগর পশ্চিমপাড়ার ছাত্রদলকর্মী সুমন ইসলাম।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন