সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা, বগুড়ায় ধরা পড়ল ২ প্রতারক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ায় সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতকারী একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতা তাহের আলী রঞ্জু (৪০) ও তার সহযোগী বায়েজিদ মিয়াকে (৩৮) আটক করা হয়।

শনিবার (৩ মে) গভীর রাতে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী শিবগঞ্জ উপজেলার মোকামতলার বাসিন্দা ১৮ বছর বয়সী সাকিব মিয়াকে, যিনি প্রতারণার শিকার হতে যাচ্ছিলেন।

গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, টিনপট্টির একটি বহুতল ভবনে চক্রটির একটি গোপন আস্তানা রয়েছে বলে নিশ্চিত হয় সেনাবাহিনী। সেখানে অভিযান চালিয়ে চাকরি প্রত্যাশী সাকিবকে উদ্ধার এবং বায়েজিদকে হাতেনাতে আটক করা হয়।

তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—চক্রটি সাতজন চাকরি প্রত্যাশীর আসল এইচএসসি সনদ, চারটি ব্যাংক চেক ও স্বাক্ষরিত ১৪টি ফাঁকা স্ট্যাম্প হাতিয়ে নিয়েছে। পরে বায়েজিদের স্বীকারোক্তিতে শাকপালার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় চক্রের মূলহোতা তাহের আলী রঞ্জুকে।

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান, প্রতারকরা চাকরিপ্রত্যাশীদের বিশ্বাস অর্জনের জন্য নিজেকে প্রভাবশালী পরিচয় দিতো। কেউ যদি প্রকৃত পরীক্ষায় নিজ যোগ্যতায় উত্তীর্ণ হতো, তখনও চুক্তির নামে মোটা অঙ্কের অর্থ আদায় করত তারা।

তিনি আরও জানান, সম্প্রতি পুলিশ কনস্টেবল ও সেনাবাহিনীর সৈনিক নিয়োগ পরীক্ষায় পাঁচজন প্রার্থীর সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। তবে কেউই শেষ পর্যন্ত চাকরি পায়নি।

আটক দুই প্রতারককে আইনগত প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন সেনাবাহিনীর এ কর্মকর্তা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের দিন বিকেলে ক্রেতাদের ভিড়ে মুখর শপিংমলে...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর থেকে তিনি তীব্র অর্থনৈতিক কষ্টের মুখোমুখি...

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

সামাজিক যোগাযোগমাধ্যমে অতি সম্প্রতি ব্যাপক সাড়া জাগানো বিরল অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত আসন্ন কোরবানি...

চাঁদাবাজি এনসিপির প্রধান আয়ের উৎস: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ...

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার...