হবিগঞ্জের বাহুবলে ট্রাক ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের বাহুবলে ট্রাক ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে পিকআপের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের মো: বাহার মিয়ার ছেলে পিকআপ চালক মো: হৃদয় মিয়া (২৬) ও শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং পূর্ব নোয়াগাও গ্রামের মো: ছোয়াব আলীর ছেলে হেলপার মো: রিপন মিয়া (২৪)।
হবিগঞ্জের বাহুবলে ট্রাক ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বদরুল কবির।
পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, মঙ্গলবার সকালে সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক এলাকায় পৌঁছালে সিলেট গামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপের চালক এবং হেলপার দুজনেই মারা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন