৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য সামাদ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

৫৭ বছর বয়সে এসএসসি পরিক্ষা দিয়ে পাস করেছেন পুলিশ কনস্টেবল আব্দুস সামাদ। ইচ্ছে থাকলে মানুষ সবকিছু করতে পারে। বয়স কখনো ব্যাপারে বাধা হয়ে দাঁড়ায় না, তা প্রমাণ করে দিয়েছেন পুলিশ সদস্য আব্দুস সামাদ।

চাকরি জীবনের শেষ দিকে এসে এসএসসি কারিগরি শাখা থেকে পরীক্ষা দিয়ে জিপিএ-৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তার পুলেশের চাকরির মেয়াদ আছে আর মাত্র ২ বছর ১০ মাস।

বগুড়ার ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন আব্দুস সামাদ। তার বয়স ৫৭ বছর । আব্দুস সামাদের বাড়ি রাজশাহীর বাঘমারা উপজেলার আশরাফপুর গ্রামে।

কনস্টেবল সামাদ জানান, ২ বছর আগে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটে ৯ম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে এ বছর ২০২৪ সালের এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়েছেন।

২ মাস আগে বগুড়া ট্রাফিক পুলিশে যোগদান করেন আব্দুস সামাদ। এর আগে, পাবনার ঈশ্বরদীর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। সেখানে থাকায় ঈশ্বরদী থেকে বিদ্যালয়টি কাছে হওয়ায় নাটোরের লালপুরের একটি ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হন। ওই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন তিনি।

তিনি আরও জানান, চাকরি জীবনের শেষ সময়ে এসে স্ত্রীর অনুপ্রেরণায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছেন।

আব্দুস সামাদের এসএসসি পাশের বিষয়টি জানার পর তার কর্মস্থল ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার আব্দুস সামাদকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে মিষ্টি মুখ করান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।শনিবার রাজধানীর ওয়ারী...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এই...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে...