ব্রাহ্মণবাড়িয়ায়

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে খুন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে খুনের ঘটনা ঘটেছে। নবীনগর উপজেলার মেঘনা নদীর পাড় থেকে সুশান্ত সরকার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত যুবক নাসিরাবাদ গ্রামের নিতাই সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীরা জানায়, নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নিতাই চন্দ্র সরকারের ছেলে সুশান্তের সঙ্গে একই গ্রামের তাহের মিয়ার ছেলে মো: আশিক মিয়ার বন্ধুত্ব ছিলো। ঘটনার দিন রবিবার (১৮ আগস্ট) রাতে আশিক তার দলবলসহ সুশান্তের বাড়িতে আসে।

এরপর আশিক সুশান্তকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাইরে চলে যায়। সুশান্তের মা রূপালী সরকার জানিয়েছেন, আমার ছেলে সুশান্ত একটি পুরনো মোটরসাইকেল আশিকের কাছে বিক্রি করেছিলো।

কিন্তু সেই টাকা আশিক পরিশোধ না করলে তাদের মধ্যে একাধিক বার কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে আশিক রবিবার রাতে তার দলবল নিয়ে এসে আমার ছেলে সুশান্তকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে মেঘনা নদীর পাড়ে লাশ ফেলে রেখে যায়।

তিনি আরো জানান, আমার ছেলের এক মাসের একটা শিশু রয়েছে। আমি এখন কিভাবে নাতি ও ছেলের বউডারে সামলাই। কার কাছে গিয়ে এর বিচার চাইবো? আমার ছেলের খুনের বিচার কি আমরা গীরব মানুষ পাইমু?

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুকে খুনের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে।

নৌ-থানাধীন হওয়ায় সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। এ জাহার পেলে মামলা প্রস্তুত করে সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়িতে দেয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও...