মোহাম্মদপুর থানার সেই ‘বিতর্কিত’ ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা বদলি

মোহাম্মদপুর থানার ‘বিতর্কিত’ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ তিন পুলিশ কর্মকর্তাকে বদললি করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক অফিস আদেশে এথ্য জানানো হয়েছে।
ডিএমপির বদলি আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার (ওসি) আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি), শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

এর আগে, গত মাসে মোহাম্মদপুর থানার সামনে স্থানীয়দের ব্যানার ‘ঐক্যবদ্ধ মোহাম্মদপুর’ এর আয়োজনে বিক্ষোভ মিছিল করা হয়। সেখানে ওসি আলী ইফতেখারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, চাঁদাবাজি, চোরচক্র এবং ছিনতাইকারীদের সঙ্গে আতাতের অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

