এটি কি আমার বাপের টাকায়? উদ্বোধনী ফলকে নিজের নাম দেখে ক্ষুব্ধ উপদেষ্টা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

গাজীপুর মহানগরীর ভোগড়া–বাইপাস এলাকায় ঢাকা বাইপাস সড়কের ১৮ কিলোমিটার অংশের উদ্বোধনে গিয়ে ফলকে নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি সঙ্গে সঙ্গে ফলক থেকে নিজের নাম সরাতে নির্দেশ দেন।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের গাজীপুর অংশের (প্রায় ১৮ কিমি) উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথির বক্তৃতা শেষে ফিতা কাটতে যান উপদেষ্টা। ফলকের পর্দা সরাতেই দেখেন উদ্বোধক হিসেবে তার নাম লেখা রয়েছে। এতে অসন্তুষ্ট হয়ে পাশ কাটিয়ে দাঁড়ান তিনি।

- Advertisement -

সেখানেই কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “এখানে নাম আসল কীভাবে? এটি কি আমার বাপের টাকায় করছে? তাহলে আমার নাম কেন? এই ফলকে আমার নাম থাকবে না, ইমিডিয়েটলি চেঞ্জ করো।”

তিনি কর্মকর্তাদের আরও নির্দেশনা দেন, ফলকে কেবল “বাইপাস উদ্বোধন” লেখা থাকবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কাজের তথ্য রাখা যেতে পারে, তবে ব্যক্তির নাম নয়।

- Advertisement -

উদ্বোধনী মঞ্চ ছাড়ার সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, “এখানে আমার নাম লেখা যাবে না, এটা কি তোমরা জানো না?” পরে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে থেকে ফিতা কাটা উদ্বোধনী পর্ব সম্পন্ন করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো: এহসানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।শুক্রবার...

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের রাজধানী অঞ্চল ইটানগরে অনুমোদন ছাড়াই নির্মিত ১৫টি মসজিদ সিলগালা করেছে রাজ্য প্রশাসন। বিষয়টি ঘিরে স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর আন্দোলন এবং...

বগুড়ায় মরিচ ক্ষেতে কাজের সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলায় মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মনিকা বেগম গুরুতর...

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর...

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের রাজধানী অঞ্চল ইটানগরে অনুমোদন ছাড়াই নির্মিত ১৫টি মসজিদ সিলগালা করেছে রাজ্য প্রশাসন। বিষয়টি...

বগুড়ায় মরিচ ক্ষেতে কাজের সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলায় মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ...

তদন্তের মুখে বগুড়ার ডিডিএলজি রাজিয়া সুলতানা

বগুড়া জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) এবং সদ্য বিলুপ্ত বগুড়া পৌরসভার সাবেক প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ইজারা...

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু...