১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের ৩০০ সংসদীয় আসনে একই দিনে ভোটগ্রহণ হবে। পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর ওপর গণভোটও অনুষ্ঠিত হবে বলে ভাষণে জানান সিইসি।
তিনি আরও জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ৪ জানুয়ারি (রোববার) পর্যন্ত। তফসিল ঘোষণার পর প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রচারণা পরিচালনা করতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলে জানান সিইসি। তিনি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব মহলের সহযোগিতা প্রত্যাশা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

