ডাকসু নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, আলী হুসেন ৬ মাসের জন্য বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার অভিযোগে শিক্ষার্থী আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশ অনুযায়ী তাকে বহিস্কার করা হয়। বহিস্কৃত আলী হুসেন ঢাবির জহুরুল হক হলের ২০২০-২১ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
বুধবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।

জানা গেছে, ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট করা ‘অপরাজেয় ৭১, অদম্য-২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমকে আলী হুসেন গণধর্ষণের হুমকি দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফাহমিদার ছবি পোস্ট করে আলী হুসেন লিখেছিলেন, “হাইকোর্টের বিপক্ষে আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।”
অভিযোগ উঠেছে, আলী হুসেন ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় সদস্য। তবে শিবির সমর্থিত ঐক্যজোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বিষয়টি অস্বীকার করেছেন। জিএস প্রার্থী এস এম ফরহাদও তার শাস্তি দাবি জানান।
ঢাবির প্রক্টরের এখতিয়ারে এটি সর্বোচ্চ শাস্তি। আলী হুসেনের রোল নম্বর ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। পাশাপাশি তার বিরুদ্ধে আনীত অভিযোগ বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

