দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে উল্লেখ করে আবেদন করা হয়। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা ও উপসহকারী পরিচালক জাকির হোসেন আদালতে আবেদনে বলেন, নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগম অস্বাভাবিক ও সন্দেহজনক আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের সম্পদের পরিমাণ বাড়িয়েছেন। অভিযোগে বলা হয়, পারস্পরিক সহযোগিতায় তারা ক্ষমতার অপব্যবহার করে সম্পদের প্রকৃত উৎস গোপন কিংবা স্থানান্তর করেছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, বর্তমানে কারাগারে থাকা নুরুজ্জামান আহমেদকে এই নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো আইনগতভাবে প্রয়োজন, যাতে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়।
এর আগে, চলতি বছরের ৩০ জানুয়ারি রংপুরের জুম্মাপাড়া পোস্ট অফিস এলাকার ওয়াহেদুজ্জামানের বাড়ি থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। সেই সময় থেকে তিনি কারাগারেই রয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

