অনুমতি না মেলায় সিঙ্গাপুরে হবে না হাদির জানাজা: হাইকমিশন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় সিঙ্গাপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে না। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে প্রয়োজনীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তাঁর জানাজা সিঙ্গাপুরে আয়োজন করা যাচ্ছে না। এ বিষয়ে হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে

এতে আরও বলা হয়, সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশটির আইন ও বিধিনিষেধের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মরহুম শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছিল, শরিফ ওসমান হাদির প্রথম জানাজা শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে অনুষ্ঠিত হবে। তবে হাইকমিশনের সর্বশেষ ঘোষণার পর সেই আয়োজন বাতিল হয়েছে।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় ছিলেন। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

পরে তাকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরিবারের সিদ্ধান্তে পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।

হাইকমিশন সূত্র জানায়, শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে। আগামী শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে তাঁর মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। আজ বৃহস্পতিবার, ১৪ মে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে প্রায়...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে...

প্রতি দুই মাস পর পর গণশুনানির ঘোষণা দিলেন এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নাগরিকদের অভাব-অভিযোগ ও দুর্ভোগের কথা সরাসরি শুনতে গণশুনানির আয়োজন করেছেন সংসদ সদস্য...

শেরপুরে মাদকের আখড়া উচ্ছেদের দাবি এলাকাবাসীর

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বোংগা পশ্চিমপাড়া তিনমাথা এলাকায়...

শেরপুরে ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার...