কুষ্টিয়ার দৌলতপুর

ইঁদুর মারার বিষ খেয়ে বোনের মৃত্যু, ভাই মৃত্যুশয্যায়

বিশেষ সংবাদ

ইঁদুর মারার বিষ খেয়ে মীম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আর আলিফ (৭) নামে অপর এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার (০৩ জুলাই) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, বুধবার বিকেলে সোনাইকুন্ডি গ্রামের মো: শুভ আলীর ছেলে ও মেয় খেলার ছলে ঘরে থাকা ইঁদুর মারার বিষ খায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে প্রথমে তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

পরে সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৩ বছরের শিশু মীমকে মৃত ঘোষণা করেন। আর শিশু আলিফকে হাসপাতালে ভর্তি করা হয়। মীম ও আলিফ সম্পর্কে আপন ভাই-বোন।

শিশুদের মা নাহিদা খাতুন জানিয়েছেন, মীম ও আলিফ বাড়িতেই খেলাধুলা করছিলো। কিছু সময় পর হঠাৎ বিষের গন্ধ পাই। দ্রুত ছুটে গিয়ে দেখি মীমের মুখ দিয়ে বিষের গন্ধ বের হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, জমিতে প্রয়োগ করা বিষ খেয়ে মীম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন তার ভাই আলিফের অবস্থাও আশঙ্কাজনক।

দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, ঘরে রাখা বিষ খেয়ে এক ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নিহত শিশুর মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...