পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি, এলাকায় শোকের ছায়া

বগুড়ার শেরপুরে বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। দুর্ঘটনাটি ঘটে উপজেলার খানপুর ইউনিয়নের সুবলী উত্তরপাড়া গ্রামে। সেখানে রবিউল (৪) ও সামিহা (৭) নামের দুই প্রতিবেশী শিশু খেলা করতে গিয়ে পুকুরে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ৩টার দিকে গ্রামের একজন মহিলা গোসল করতে গিয়ে পানিতে ভেসে থাকা রবিউলকে দেখতে পান এবং চিৎকার করেন। এরপর স্থানীয়রা দ্রুত গিয়ে দুই শিশুকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসকরা শিশুদের মৃত ঘোষণা করেন।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পপ. কর্মকর্তা ডা. সাজিদ হাসান লিংকন জানান, “শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, তাদের মৃত্যু পানিতে ডুবেই হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।”

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “আমরা এখনও কোনও তথ্য পাইনি, তবে তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের মধ্যে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

