ব্রাহ্মণবাড়িয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর

ব্রাহ্মণবাড়িয়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো: তারিফ নামে সাত বছরের এক নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী পূর্ব রাজাপুর গ্রাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত তারিফ ওই গ্রামের মো: জাবেদ মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে স্থানীয়রা জানায়, রবিবার সকালে শিশু তারিফ ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশে খেলতে যায়। এ সময় পরিবারের অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় তারিফ। পরে শিশুটির মা সহ বাড়ির লোকজন তাকে ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে শিশু তারিফের মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। পরে দ্রুত উদ্ধার করে শিশুটিকে হাসপাতাল নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাজাহান জানিয়েছেন, শিশুটি আজমপুরের একটি মাদ্রাসায় পড়তো। ঘটনার পর থেকে শিশুটিকে এক নজর দেখার জন্য স্থানীয়রা ওই বাড়িতে ভীড় করছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

