স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দপ্তরে গিয়ে প্রথমে তিনি কিছু জরুরি দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। পরে সকাল সাড়ে ৯টায় আয়োজিত অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অতিরিক্ত প্রেস সচিব রুমন আরও জানান, বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় চলতি সপ্তাহে বৈঠক একদিন এগিয়ে আনা হয়েছে।
এদিকে দীর্ঘ সময় পর এবার ভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ২০০৮ সালের পর প্রায় দেড় যুগ পর আবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালনের পরিকল্পনা করা হয়েছে।
জানা গেছে, প্রায় ১৮ বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজসহ বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

