শেরপুরে ট্রান্সফর্মার চুরি রোধ ও ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় পল্লী বিদ্যুৎ সমিতি

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শেরপুর জোনাল অফিসের উদ্যোগে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, ট্রান্সফর্মার চুরি প্রতিরোধ এবং ২০২৬ সালের গণভোটের সমর্থনে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার কুসুম্বী ইউনিয়নের বোর্ডের হাট এলাকায় এই সচেতনতামূলক সভাটি আয়োজন করা হয়।
কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার উৎপল বর্মন। এছাড়া অনুষ্ঠানে এজিএম মো. আব্দুল, পিইউসি আব্দুল আলীম এবং ইন্সপেক্টর সবুজ হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় ট্রান্সফর্মার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে কেবল বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে না, সাধারণ গ্রাহকরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই অপতৎপরতা রোধে এলাকাভিত্তিক নজরদারি বাড়ানো, স্থানীয় জনগণের সহযোগিতা এবং দ্রুত তথ্য আদান-প্রদানের মাধ্যমে চোর চক্রকে প্রতিহত করার আহ্বান জানানো হয়।

বিদ্যুৎ খাতের নিরাপত্তার পাশাপাশি সভায় আসন্ন ২০২৬ সালের গণভোট প্রসঙ্গও উঠে আসে। এ সময় পরিবর্তনের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বাচনিক ভোটের পক্ষে জনমত তৈরির জন্য প্রচারণা চালানো হয়। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিদ্যুৎ গ্রাহকরা সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

