নারী হওয়ায় বুলিংয়ের শিকার হতে হচ্ছে: বিএনপির প্রার্থী ফারজানা শারমিন

বিশেষ সংবাদ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী আইনজীবী ফারজানা শারমিন (পুতুল) অভিযোগ করেছেন, নারী হওয়ার কারণে নির্বাচনী প্রচারণায় তাকে বুলিং বা কুরুচিপূর্ণ আচরণের শিকার হতে হচ্ছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নাটোরের বাগাতিপাড়ায় এক পথসভায় উপস্থিত নারীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

পথসভায় ফারজানা শারমিন প্রশ্ন রাখেন, ‘নারী হওয়ায় আমাদেরও বুলিংয়ের শিকার হতে হচ্ছে। তাহলে বাংলাদেশের কোন নারী নিরাপদ?’ তবে তিনি উপস্থিত নারীদের আশ্বস্ত করে বলেন, সমাজের কিছু হীন মানসিকতার মানুষ এমন আচরণ করলেও জনগণ তাদের বর্জন করবে এবং এই পরিস্থিতির পরিবর্তন হবে।

- Advertisement -

আইনজীবী ফারজানা শারমিন বিএনপির প্রয়াত কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান পটলের মেয়ে। এই আসনে তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর মাওলানা আবুল কালাম আজাদ।

সোমবার সকাল ১০টায় গৌরিপুরের নিজ বাড়ি থেকে প্রচারণায় নামার সময় ফারজানা শারমিন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের মুখোমুখি হন। এরপর দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি বাগাতিপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক জনসংযোগ চালান। জিগরী সবুজ সংঘে নির্বাচন কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে তিনি জিগরী উচ্চবিদ্যালয় মাঠে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেন।

- Advertisement -

পরবর্তীতে গ্রামের মেঠোপথ ধরে ঠেঙ্গামারা গ্রামে যান এবং রাস্তার পাশে অপেক্ষমাণ নারী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে জমসেদ মেম্বারের বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে এলাকাবাসী দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবি জানান। জবাবে ফারজানা শারমিন বলেন, তার বাবা ১৯৯১ সাল থেকে এলাকার উন্নয়নে কাজ করেছেন এবং নির্বাচিত হলে তিনি বাবার অসমাপ্ত কাজ শেষ করবেন।

প্রচারণার অংশ হিসেবে তিনি একই গ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজের বাড়িতে যান। সেখানে বিডিআর বিদ্রোহের মামলায় সাজাপ্রাপ্ত আসামি হাসানুজ্জামানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। দিনভর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

- Advertisement -

প্রচারণা শেষে সংবাদমাধ্যমকে ফারজানা শারমিন জানান, রাজশাহী বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী তিনি। নারী ভোটারদের কাছে সহজে পৌঁছাতে পারাটা তার জন্য বড় সুবিধা। তবে প্রতিপক্ষের কুরুচিপূর্ণ প্রচারণাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। সম্প্রতি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক সমর্থকের অশালীন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব কর্মকাণ্ডে বিরোধীদের জনসমর্থন আরও কমবে এবং তিনি বড় ব্যবধানে জয়লাভ করবেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...