ভোররাতে এবার বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ধুনট শাখায় অগ্নিসংযোগ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে এ নাশকতামূলক হামলার ঘটনা ঘটে।

শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘোষিত শাটডাউন কর্মসূচির অংশ হিসেবেই এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ব্যাংক কর্তৃপক্ষ।

শাখার নিরাপত্তা প্রহরী মো. শহিদুল ইসলাম জানান, ভোরে হঠাৎ শব্দ শুনে তিনি টর্চলাইট নিয়ে বাইরে বের হন। এ সময় তিনি দেখতে পান, অজ্ঞাত দুর্বৃত্তরা প্লাস্টিকের বোতলে তৈরি পেট্রোলবোমা ব্যাংকের প্রধান ফটকের ভেতর লক্ষ্য করে নিক্ষেপ করেছে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এতে গেটের ভেতরে থাকা একটি চেয়ার ও একটি বেঞ্চ সম্পূর্ণ পুড়ে যায়। তবে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, “এটি একটি পরিকল্পিত নাশকতা। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে আমাদের প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে। বড় ধরনের ক্ষতি না হলেও ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক।”

তিনি আরও জানান, বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শাখার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগের রাতেই বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ গ্রামীণ ব্যাংক শাখায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিল। ধারাবাহিক এ ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে

শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখার প্রধান ফটকের সাইনবোর্ডে শনিবার রাতে আগুন দেওয়া হয়। ছবিটি রবিবার তোলা।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন মৃত্যুফাঁদ-এ পরিণত হয়েছে। ফায়ার সার্ভিস স্টেশনের...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।মঙ্গলবার (২৬ মে) বিজিএমইএ...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও ২৪টি স্মার্ট ফ্যামিলি কার্ডসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক...

সৌদিতে হজ পালন করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও...

শেরপুরে চুরির ১৯ দিন পর গহনা ফেরত, স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে রহস্য

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা যমুনা পাড়ায় চুরি হয়ে যাওয়া...