বগুড়ায় জমির ড্রেন থেকে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ার কাহালু উপজেলায় জমির ড্রেন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার কর্নিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার।
স্থানীয়রা জানান, বাচ্চু ইটভাটার পাশে একটি জমির ড্রেনের পানিতে একজনের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে থানা খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ হতে পারে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

