বগুড়ায় ট্রলি ও অ্যাম্বুলেন্সের মাঝে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বগুড়ায় দ্বিতীয় বাইপাস সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ফানুস মিয়া (৫৫) নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার শ্যামবাড়িয়া এলাকায় ফাতেমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফানুস মিয়া শাজাহানপুর উপজেলার ঢাকান্ত পুকুরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আনোয়ার হোসেন মন্টুর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফানুস মিয়া মোটরসাইকেলে করে লিচুতলা এলাকা থেকে মাটিডালির দিকে যাচ্ছিলেন।
সন্ধ্যার দিকে ফাতেমা ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্রলি বাইপাস সড়কে উঠছিল। এ সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি ট্রলিটিকে সামনে দেখে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স পড়ে যাওয়া মোটরসাইকেল আরোহী ফানুস মিয়াকে ধাক্কা দিয়ে কয়েক গজ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি আটক করেন এবং বিষয়টি বগুড়া সদর এলাকার নারুলী পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও তার আগেই নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে যান।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ দুর্ঘটনা আবারও মহাসড়কে ভারী যানবাহন, দ্রুতগতি ও সমন্বয়হীন চলাচলের ঝুঁকির বিষয়টি সামনে নিয়ে এসেছে। বিশেষ করে ফিলিং স্টেশনসংলগ্ন সড়কে সতর্কতা না থাকলে এমন দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

