বগুড়ায় নদী দূষণের অভিযোগ অস্বীকার করে বৈজ্ঞানিক ও নিরপেক্ষ তদন্তের আহ্বান এসআর কেমিক্যালের

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে অবস্থিত এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের বিরুদ্ধে উত্থাপিত নদী দূষণের অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের কারখানার বর্জ্যে করতোয়া, বাঙালী বা ফুলজোড় নদীর পানি দূষিত হচ্ছে না বরং একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংবসাপরায়ণ হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক এ. কে. এম. মাসুদুর রহমান।

- Advertisement -

লিখিত বক্তব্যে তিনি বলেন, এসআর কেমিক্যাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক রাসায়নিক উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানে কস্টিক সোডা, ব্লিচিং পাউডার, হাইড্রোজেন পারঅক্সাইডসহ বিভিন্ন কেমিক্যাল উৎপাদিত হয়, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। প্রতিষ্ঠানে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, যার অধিকাংশই স্থানীয় বাসিন্দা।

নদী দূষণের অভিযোগ খণ্ডন করে মাসুদুর রহমান বলেন, কারখানায় উৎপাদিত বর্জ্যের বৃহৎ অংশ স্থানীয় পেপার মিল ও ডাইং কারখানায় সরবরাহ করা হয়। অবশিষ্ট সামান্য অংশ কারখানার অত্যাধুনিক ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (বর্জ্য পরিশোধনাগার) এর মাধ্যমে পরিশোধন করে পুনঃব্যবহারযোগ্য করা হয়। পরিবেশ অধিদপ্তরের শর্ত মেনে এই পরিশোধিত পানি নিষ্কাশনের জন্য আলাদা বহির্গমন পথ (আউটলেট) রয়েছে।

- Advertisement -

সম্প্রতি শেরপুর শহরের বারুনীর ঘাট এলাকায় মাছ ও জলজ প্রাণী মারা যাওয়ার ঘটনার বিষয়ে তিনি বলেন, ওই স্থানটি তাদের কারখানার আউটলেট থেকে প্রায় ৭ কিলোমিটার উজান বা বিপরীত দিকে অবস্থিত। ভৌগোলিক ও বৈজ্ঞানিক দিক বিবেচনায় কারখানার বর্জ্য উজানে গিয়ে পানি দূষিত করা অসম্ভব।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ২০২৩ সালে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি কারখানা পরিদর্শন করে নদী দূষণের কোনো প্রমাণ পায়নি। এছাড়া গত ৪ মার্চ ২০২৬ তারিখেও নদীর ৬টি ভিন্ন পয়েন্ট থেকে পানি সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে, যার ফলাফল সরকার নির্ধারিত মানদণ্ডেই রয়েছে।

- Advertisement -

এসআর কেমিক্যাল কর্তৃপক্ষ নদী দূষণের প্রকৃত কারণ উদঘাটনে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও পরিবেশবাদী সংগঠনগুলোকে নিয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানায়। তারা যেকোনো সময় কারখানা পরিদর্শন ও নমুনা পরীক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...