শেরপুরে ১০ হাজার পচা ডিম জব্দ, করতোয়া নদীতে ধ্বংস

বগুড়ার শেরপুরে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠা ১০ হাজার পচা মুরগির ডিম জব্দ করার পর নদীতে ফেলে ধ্বংস করা হয়েছে। এই ঘটনায় জড়িত লেগুনা চালককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৪ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিখ খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয়দের সহযোগিতায় সোমবার ভোররাতে শেরপুর উপজেলায় একটি লেগুনা গাড়ি আটক করা হয়, যেটি পচা ডিমে ভর্তি ছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
আটককৃত লেগুনার চালক রনি শেখ (৩৩) নিজের দোষ স্বীকার করেছেন। সিরাজগঞ্জের বাঁকাই শিয়ালগাড়ী গ্রামের বাসিন্দা রনি জানান, তিনি পাবনা সদর থেকে এই ডিমগুলো কিনে বগুড়ার ধুনট উপজেলায় নিয়ে যাচ্ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫২ ধারায় অপরাধ স্বীকার করায় লেগুনাচালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে জব্দকৃত ১০ হাজার পচা ডিম করতোয়া নদীতে ফেলে ধ্বংস করা হয়।
শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, চালক রনি শেখ পাবনা থেকে পচা ডিম কিনে শেরপুর ও ধুনটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে আটক করা সম্ভব হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

