শেরপুরে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির গণদোয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়ার শেরপুরে কোরআন খতম ও গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে শেরপুর পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় মাদ্রাসার হাফেজ, আলেম-ওলামা ও শিক্ষার্থীদের পাশাপাশি বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। পবিত্র কোরআন তিলাওয়াত শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, জেলা বিএনপির সহসভাপতি ফজলুর রহমান খোকন, কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না এবং পৌর বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
মোনাজাতের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ এ সময় তারা দলীয় প্রধানের দ্রুত আরোগ্য কামনায় মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

