শেরপুরে করতোয়া নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলার করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কিশোর হৃদয় প্রামানিকের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকার ব্রীজের পূর্ব পাশে ভেসে ওঠা অবস্থায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত হৃদয় রহমান নগর গ্রামের দুলাল প্রামানিকের ছেলে।
এর আগে শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে হৃদয় প্রামানিক (১৩), নিরব হোসেন (১৪) ও সৌরভ (১৩) নামের তিন কিশোর করতোয়া নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতে তারা ভেসে যায়। স্থানীয়রা নিরব ও সৌরভকে উদ্ধার করতে পারলেও হৃদয় নিখোঁজ হয়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল যুক্ত হয়েও শনিবার সন্ধ্যা পর্যন্ত হৃদয়কে খুঁজে পাওয়া যায়নি। রাত সাড়ে ৬টার দিকে অভিযান স্থগিত করা হয়।
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, “শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান চালিয়েও তাকে পাওয়া যায়নি। আজ (সোমবার) দুপুরে অভিযান পুনরায় শুরু করলে বেলা সাড়ে ৩টার দিকে ব্রীজের পূর্ব পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।”
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মইনুদ্দীন বলেন, “ আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে অটোভ্যানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

শেরপুরে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

