শেরপুরে সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকায় সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন গাড়ীদহ ইউনিয়নের হাজীপুর এলাকার তানজিমুল ইসলাম, যিনি স্থানীয় মোঃ মাহমুদুল হাসানের ছেলে।
জিডিতে উল্লেখ করা হয়, রবিবার (৯ সেপ্টেম্বর) ভোরে তানজিমুল ইসলামের বাবার লিজকৃত জমির ওপর নির্মিত ইটের পাকা দেয়াল ভাঙচুর করা হয়। লোহার শাবল, দুর্মুস ও হাতুড়ি ব্যবহার করে দেয়ালটি ধ্বংস করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এসময় ভাঙচুরে বাধা দিলে তানজিমুল ইসলাম ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে জিডি দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন, মৃত আব্দুস সালামের ছেলে মোঃ মাইনুল হাসান, মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ ইমতিয়াজ আহমেদ, নুরুল ঠিকাদারের ছেলে মোঃ মনির উদ্দিন, জয়নাল প্রামানিকের ছেলে মোঃ আব্দুল মান্নান, মৃত রিয়াজ প্রামানিকের ছেলে হোসেন প্রামানিক, আব্দুল জলিলের ছেলে আব্দুল কালাম আজাদ।
অভিযুক্তদের মধ্যে মোঃ মাইনুল হাসান অভিযোগ অস্বীকার করে জানান, “এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। আমি বর্তমানে পরীক্ষার্থী এবং দীর্ঘদিন ধরে রাজশাহীতে অবস্থান করছি।”
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে একটি জিডি গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

