শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) আর নেই। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের শ্রীরামপুর এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত তুষার ইসলাম ওই এলাকার মো. তোতা সোনারুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, সকালে হঠাৎ অসুস্থ বোধ করার কথা জানিয়ে তুষার বাথরুমে যান। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে স্বজনরা ভেতরে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করা হলেও বাথরুমেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন স্বজনরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টায় শেরপুর কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তুষার ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

