শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯২ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

বগুড়ার শেরপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৯২টি পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল এবংপশুপালনের উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি উপকারভোগী পরিবারকে দুটি করে ছাগল, ৫০ কেজি দানাদার পশু খাদ্য এবং পাঁচটি করে ফ্লোর ম্যাট প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়ায কাযমীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের আত্মনির্ভরশীল করে তোলা। বিতরণকৃত ছাগলগুলো সঠিক পদ্ধতিতে লালন-পালন করার মাধ্যমে পরিবারগুলো নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু। এছাড়াও অনুষ্ঠানে ভেটেরিনারি সার্জন ডা. মো. জাহিদুর রহমানসহ দপ্তরের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়ায কাযমীর রহমান জানান, উপকরণের পাশাপাশি এসব পরিবারকে নিয়মিত কারিগরি প্রশিক্ষণ, টিকা ও ঔষধ সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শ সেবাও অব্যাহত রাখবে প্রাণিসম্পদ দপ্তর।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

