শেরপুরে জরিমানার জেরে দুই মাংস বিক্রেতার দ্বন্দ্বে থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার রেশ ধরে এক মাংস ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের রেজিস্ট্রি অফিস বাজারে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মো. রুবেল (৩৮) শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া এলাকার বাসিন্দা এবং রেজিস্ট্রি অফিস বাজারের একজন নিয়মিত মাংস ব্যবসায়ী।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই বাজারের আরেক মাংস ব্যবসায়ী শহিদুল ইসলামকে সম্প্রতি অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন। শহিদুল ইসলাম সন্দেহ করেন, রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই অভিযান ও জরিমানা হয়েছে। এই সন্দেহের জেরে শহিদুল বিভিন্ন সময় রুবেলকে হুমকি দিয়ে আসছিলেন।

ভুক্তভোগী রুবেলের দাবি, রবিবার সকালে শহিদুল ইসলাম তাঁর ৭-৮ জন সহযোগী নিয়ে দেশীয় অস্ত্রসহ রুবেলের দোকানে হামলা চালান। হামলাকারীরা রুবেলকে বেধড়ক মারধর করে। এ সময় তাঁকে বাঁচাতে ভাতিজা নয়ন এগিয়ে এলে তাকেও পিটিয়ে জখম করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা দোকানের ক্যাশ বক্সে থাকা মাংস বিক্রির নগদ এক লাখ টাকা নিয়ে চম্পট দেয়।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, “রুবেলের আনা টাকা ছিনতাই ও হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সেখানে কেবল কথা কাটাকাটি ও সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।”
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “মাংস ব্যবসায়ীর ওপর হামলার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

