শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব উদযাপিত

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের ৫১টি শক্তিপীঠের অন্যতম শ্রী শ্রী মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব উদযাপিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করেন ভক্তরা।

প্রতি বছরের ন্যায় এবারও মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসবের আয়োজন করা হয়। পাপ মোচন ও পুণ্যলাভের আশায় সূর্যোদয়ের পর থেকেই মন্দিরের শাঁখারি পুকুরে পুণ্যস্নান ও বিশেষ পূজায় অংশ নেন হাজারো ভক্ত। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের ঢল নামে।

মন্দির চত্বরে বসা মেলায় দই-মিষ্টি, চিড়া-মুড়কি ও পূজার সামগ্রীর দোকানগুলোতে ছিল জমজমাট বেচাকেনা। মিষ্টি ব্যবসায়ী রমেশ সাহা জানান, একদিনের এই মেলায় প্রায় ১০০ মণ দই এবং ১৫০ থেকে ২০০ মণ মিষ্টি বিক্রি হয়। তবে শাঁখা বিক্রেতা সুমতি রাণী হালদার ও মন্দির কমিটির তত্ত্বাবধায়ক অপূর্ব চক্রবর্তী জানান, বিগত বছরের তুলনায় এবার ভক্তসমাগম ও কেনাকাটা কিছুটা কম হয়েছে

রবিবার শেরপুরে শ্রী শ্রী মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে মন্দির চত্বরে বসা মেলায় দই-মিষ্টি, চিড়া-মুড়কি ও পূজার সামগ্রীর দোকানে ক্রেতাদের ভীড়। ছবি : সংগৃহীত।

নাটোরের সিংড়া থেকে আসা সুকুমার রায় ও স্থানীয় ভক্ত অসীম সরকার জানান, পূর্বপুরুষের আমল থেকে তারা এই উৎসবে আসছেন। মনোবাসনা পূরণ ও পুণ্যলাভের আশায় তারা সপরিবারে এখানে সমবেত হন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মাঘী পূর্ণিমা উৎসব সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে মন্দির এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রাত পর্যন্ত বলবৎ থাকবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো দেশে সম্পদ কর চালু করার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে...

প্রতি দুই মাস পর পর গণশুনানির ঘোষণা দিলেন এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নাগরিকদের অভাব-অভিযোগ ও...