উৎসবমুখর পরিবেশে শেরপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় পৌর শহরের ডিজে হাইস্কুল মাঠে অস্থায়ী ঈদগাহ ময়দানে এই জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মাঠে জড়ো হন। জামাতে নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
এবারের প্রধান জামাতে ইমামতি করেন মুফতি ফায়জুল হুজুর। নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

