শেরপুরে ছাগল পেল ১০০ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার

সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বগুড়ার শেরপুর উপজেলায় ছাগল ও খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন দরিদ্র নারী ও পুরুষকে দুটি করে ছাগল, ২৫ কেজি করে খাবার ও পাঁচটি করে ম্যাট প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাজমির রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. জাহিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার, এবং লাইভস্টক সম্প্রসারণ কর্মকর্তা মকরেমা আক্তার।
উপস্থিত অতিথিরা বলেন,“এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের আত্মনির্ভর করে তোলা। বিতরণকৃত ছাগল পালনের মাধ্যমে তারা নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।”
প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ, পশু খাদ্য সহায়তা এবং পরামর্শও নিয়মিতভাবে প্রদান করা হবে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

