শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার শেরপুরে নিলুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (২ জুন) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ ওই গ্রামের এখলাস আলীর বাড়ি থেকে তার স্ত্রী নিলুফা আক্তারের লাশ উদ্ধার করে।
নিহতের স্বামী একজন ট্রাক চালকের সহকারী এবং গত চারদিন ধরে তিনি কাজের প্রয়োজনে বাড়ির বাইরে রয়েছেন। নিলুফা তার দুই বছরের শিশু সন্তানসহ শ্বশুর-শাশুড়ি ও দেবরের সাথে ওই বাড়িতে থাকতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাত সাড়ে ১০টার পর ওই বাড়ি থেকে কান্নার শব্দ পাওয়া যায়। গভীর রাতে প্রতিবেশীরা সেখানে গিয়ে দেখেন, ঘরের মেঝেতে নিলুফার লাশ কাপড় দিয়ে ঢাকা এবং মাথার সামনে মোমবাতি জ্বলছে।
ঘটনার পর থেকেই নিহতের শ্বশুর মো. মঞ্জু (৬৫), শাশুড়ি রত্না বেগম ও দেবর মোস্তাকিন (১৬) নিহতের দুই বছরের একমাত্র শিশু সন্তানকে নিয়ে পালিয়েছেন। মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শেরপুর থানার এসআই জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চিহ্ন থাকলেও শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পরিবারের সবার পালিয়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে এবং পলাতক ব্যক্তিদের খোঁজা হচ্ছে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে শেরপুরে ৫ দোকানে জরিমানা

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

জেনারেটরের জ্বালানি সংকটে শেরপুর হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

শেরপুরে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় যুবক গ্রেপ্তার

