শেরপুরের গোসাইঁপাড়ায় কালী মন্দিরের সংস্কার কাজ শুরু

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর পৌর শহরের গোসাইঁপাড়া এলাকায় সর্বজনীন শ্রী শ্রী কালী মাতা মন্দিরের পুনরায় সংস্কার কাজ শুরু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) গোসাইঁপাড়া পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের সহযোগিতায় এ কাজের উদ্বোধন হয়। এটি হবে তিনতলা বিশিষ্ট একটি আধুনিক মন্দির, যা এলাকাটিতে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে।

জানা যায়, ১৯৩২ সালে দুই শতক ৪২ পয়েন্ট জায়গার ওপর মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। তখন ঝড়ু পাল, গোপাল ঘোষ, নিতাই ঘোষ, সিতানাথ ঘোষ, শামল সাহা, নিমু সাহা, নিমাই সরকার ও প্রদিব মজুমদারসহ এলাকার মানুষ মন্দির স্থাপনে সহযোগিতা করেন। প্রতি বছরের কার্তিক মাসের অমাবস্যায় এখানে কালী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে

ফাইল ছবি।

উদ্যোক্তারা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দাবি ছিল, মন্দিরটি সংস্কার করে আধুনিক আকারে গড়ে তোলা। অবশেষে কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে মন্দিরের পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে।

স্থানীয়রা বলেন, মন্দিরটি বহু বছর ধরে এলাকায় জাগ্রত হিসেবে পরিচিত। তবে পুরনো কাঠামো দুর্বল হয়ে পড়ায় এলাকাবাসীর উদ্যোগে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আশা করছেন, আগামী এক বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে এবং আবারও পূজা-অর্চনা শুরু করা যাবে।

গোসাইঁপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি আকাশ ঘোষ ও সাধারণ সম্পাদক সৌরভ বসাক বলেন, “অনেক বছর ধরে আমাদের এলাকার মানুষ কালী মন্দিরটি সংস্কারের জন্য অনুরোধ করছিলেন। এবার কমিটি ও স্থানীয়দের সহযোগিতায় আমরা মন্দিরকে তৃতীয় তলা বিশিষ্ট একটি আধুনিক আকারে গড়ে তোলার চেষ্টা করছি। এতে ব্যায় ধরা হয়েছে ৩০ লক্ষ্য টাকা। আশা করছি, আগামী এক বছরের মধ্যে মন্দিরের কাজ সম্পন্ন হবে। মন্দির নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে ৫৫ সদস্যের...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে...