শেরপুরে দুই বিএনপি নেতাকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

বগুড়ার শেরপুরে নবগঠিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে স্থানীয় বিএনপির শীর্ষ দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর বাসস্ট্যান্ড এলাকার একটি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র জানে আলম খোকা এবং উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর হাতে এই শুভেচ্ছা তুলে দেওয়া হয়।
এ সময় জোটের আহ্বায়ক মো. মোজাফফর আলী, যুগ্ম-আহ্বায়ক মো. আমিরুল ইসলাম, মো. আব্দুল আলীম, আশরাফুল আলম রিপন এবং সদস্যসচিব আবুল হোসেন আকাশ উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের সদস্য মো. সোহেল খন্দকার, কে এম কামরুল হাসান পাশা, আপেল মাহমুদ, শিল্পী হাই বাবু ও তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ শেরপুরে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও বিকাশের লক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ঐক্যবদ্ধ এই উদ্যোগকে সাধুবাদ জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার ১

