শেরপুরে ইউএনওকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা

বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর নেতৃবৃন্দ। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জোটের আহ্বায়ক মো. মোজাফফর আলী, যুগ্ম আহ্বায়ক মো. আমিরুল ইসলাম ও মো. আব্দুল আলীম, সদস্যসচিব আবুল হোসেন আকাশ, সদস্য কে এম কামরুল হাসান পাশা এবং সংগীতশিল্পী হাই বাবুসহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ শেরপুরের শুদ্ধ সাংস্কৃতিক চর্চাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং সাংস্কৃতিক অঙ্গনকে আরও সক্রিয় করতে জোটের বিভিন্ন লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। উল্লেখ্য, উপজেলায় সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ও বিকাশের উদ্দেশ্যে স্থানীয় একাধিক সংগঠনের সমন্বয়ে সম্প্রতি এই জোটের আত্মপ্রকাশ ঘটে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দুই বিএনপি নেতাকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

বগুড়ায় ‘গ্রীন এগ্রো ফুড’কে দেড় লাখ টাকা জরিমানা

শেরপুরে ফুটওভার ব্রিজের সৌন্দর্যবর্ধনে ইয়ামাহা রাইডার্স ক্লাবের বৃক্ষরোপণ

