শেরপুরে নির্বিঘ্ন দুর্গোৎসবে মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় শহরের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, এবার শেরপুর উপজেলায় সর্বমোট ৯৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যার মধ্যে পৌর এলাকাতেই রয়েছে ৩৩টি। এতে উপজেলার প্রতিটি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিয়ে সার্বিক প্রস্তুতি তুলে ধরেন। এ ছাড়া পূজামণ্ডপ সংলগ্ন সড়ক মেরামত, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র নাথ ঠাকুরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাবেক কাউন্সিলর গোবিন্দ কুমার বাগচী, সংগঠনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, প্রথম আলো প্রতিনিধি সবুজ চৌধুরী, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক এবং দীপক কুমার সরকার প্রমুখ।

সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন বাঁধন কুমার কৃষ্ণ ও সৌরভ অধিকারী। এ সময় স্থানীয় অন্যান্য সনাতন ধর্মীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শেরপুরে ইউএনওকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা

শেরপুরে দুই বিএনপি নেতাকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শেরপুরে অযত্ন আর চুরিতে বেহাল দুই কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

