শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতাকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ জুলাই) দুপুরে পৌরশহরের বারোদুয়ারি হাটে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, বারোদুয়ারি হাটে অসুস্থ গরুর মাংস বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অসুস্থ গরুর মাংস বিক্রির সত্যতা মেলায় পৌরশহরের উত্তর সাহাপাড়ার শহিদুল ইসলামের ছেলে সবুজ শেখকে (৩৫) ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মাংস বিনষ্ট করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জাহিদুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়ায মো. কাযমির রহমান বলেন, “নিরাপদ মাংস নিশ্চিত করতে জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি বর্তমানে গবাদি পশু বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, তাই সাধারণ ক্রেতাদেরও মাংস কেনার সময় সতর্ক থাকার পরামর্শ দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

শেরপুরে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় যুবক গ্রেপ্তার

শেরপুরে স্কুল এডহক কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

কলকাতায় আগুনে সপরিবারে প্রাণে বাঁচলেন শেরপুরের অসিম কুন্ডু

