মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া সয়াবিন তেল শেরপুর থেকে উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে কাভার্ডভ্যান থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমাণ সয়াবিন তেল বগুড়ার শেরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া বাজার এলাকার দুটি গুদামে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা পুলিশকে এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে শেরপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকা থেকে ৬৬৫ কার্টনে মোট ১৭ হাজার ৭৭৩ লিটার সয়াবিন তেল নিয়ে একটি কাভার্ডভ্যান যশোরের উদ্দেশ্যে রওনা হয়।
ভোর সাড়ে ৪টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া ওভারব্রিজ এলাকায় ডাকাত দলের কবলে পড়ে গাড়িটি। ডাকাতরা চালক ও তাঁর সহকারীকে হাত-পা বেঁধে রেললাইনের পাশে ফেলে রেখে তেল নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শ্রীনগর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার শেরপুরের কুসুম্বি ইউনিয়নের বেলঘরিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী আবদুস সালামের দুটি গুদামে তল্লাশি চালিয়ে ডাকাতি হওয়া ৬৫৩ কার্টন তেল উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী আবদুস সালাম পুলিশকে জানিয়েছেন, তিনি তেলগুলো ডাকাতি করা বলে জানতেন না। তিনি স্থানীয়ভাবে মুদি ব্যবসা করেন এবং কার কাছ থেকে এই তেল কিনেছেন, সে সংক্রান্ত তথ্য পুলিশের কাছে দিয়েছেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “যেহেতু মূল মামলাটি মুন্সিগঞ্জের শ্রীনগর থানায়, তাই উদ্ধারকৃত মালামাল এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। ডাকাত চক্রের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ১৪ টাকা

বেড়েছে পেঁয়াজ-চাল-মুরগির দাম, স্বস্তি নেই সয়াবিনেও

আগামী ১০ দিনের মধ্যে তেলের দাম নিয়ন্ত্রণে আসবে: বাণিজ্য উপদেষ্টা

আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে এলো ৫২ হাজার টন সয়াবিন তেল

সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার, কার্যকর আজ থেকেই

১৬টি হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণে সেনাবাহিনী

লঞ্চ থেকে নামতে গিয়ে ধলেশ্বরীতে পড়লেন কুমিল্লার জাহির, ভিডিও ভাইরাল

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

