আগামী ১০ দিনের মধ্যে তেলের দাম নিয়ন্ত্রণে আসবে: বাণিজ্য উপদেষ্টা

আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে আসবে এবং বাজারে সয়াবিন তেলের কোনও সংকট থাকবেনা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
বাজারে তেলের সংকট নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বলেন, তেলের বাজারকে বৈচিত্র্যময় করতে চেষ্টা চলছে। বিগত সময়ে ৬ লাখ টন ক্রুড অয়েল ভারতে পাচার হয়ে যেত। পরিশোধন সক্ষমতা অর্ধেক। সক্ষমতা বাড়াতে কাজ করা হচ্ছে। লাখটনের বেশি সয়াবিন তেল আমদানি হয়েছে।
তিনি বলেন, ‘আশা করছি আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। বাজারে তেল সরবরাহের যে ঘাটতি রয়েছে সেটাও দূর হবে বলেও জানিয়েছেন তিনি।
সয়াবিন তেলের সঙ্গে খুচরা বিক্রেতাদের অন্য পণ্য নিতে বাধ্য করার বিষয়ে তিনি উল্লেখ করে সেখ বশির উদ্দিন বলেন, এ বিষয়ে আমরা প্রতিষ্ঠানগুলোতে লোক পাঠিয়েছি। একটি পণ্যের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগ পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

