হাজার-হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি আয়োজনের তীব্র সমালোচনা করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বর্তমান পরিস্থিতিতে এই কর্মসূচিকে সম্পূর্ণ 'অযৌক্তিক' বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের কারণে বর্তমানে তীব্র তেল সংকট চলছে। এই পরিস্থিতির মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ করা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। তিনি অভিযোগ করে বলেন, জামাত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট অতীতে জান্নাতের টিকিট বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তারাই আবার তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটের অজুহাত তুলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।

অনুষ্ঠানে দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পানিতে ডুবে শিশুর অপমৃত্যু রোধে সাঁতার শেখানোর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘দ্য ক্রিকেটার’-এর র্যাংকিং: বিপিএল পেল সবচেয়ে দুর্বল লিগের তকমা

সেরা দশে একমাত্র বাংলাদেশি হিসেবে টিকে রইলেন মুস্তাফিজ

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

দেড় কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ যুবক গ্রেপ্তার

কোচিং সেন্টারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত শিক্ষক কারাগারে

শীতে কাঁপছে উত্তরের পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

পঞ্চগড় সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড় সদরে নিখোঁজের ২৪ ঘন্টা পর পুকুরে মিলল কলেজ ছাত্রীর মরদেহ

