দেড় কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ যুবক গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা একটি দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু বক্কর ছিদ্দীক (২৯)।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে র্যাব-১৩-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মুকুল নামের এক ব্যক্তির বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, অভিযানের সময় আবু বক্কর সিদ্দিক সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তা হাতে নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে র্যাব সদস্যরা তাকে দ্রুত ধাওয়া দিয়ে ধরে ফেলেন। পরে তার বস্তা থেকে উদ্ধার করা হয় কালো রঙের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটির ওজন প্রায় ৩৩ কেজি ৫০০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
র্যাব আরও জানায়, মূর্তিটি ভারতে পাচারের পরিকল্পনা ছিল ছিদ্দীকের। তিনি তা শ্বশুরবাড়িতে এনে লুকিয়ে রেখেছিলেন এবং পাচারের উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন। ঘটনার পর নীলফামারী র্যাব-১৩-এর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি)(১)(এ) ধারায় দেবীগঞ্জ থানায় মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, “গ্রেপ্তার হওয়া যুবককে আজ দুপুরে আদালতে পাঠানো হবে ।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

