সিলেটে র্যাবের অভিযানে ইয়াবার বড় চালান জব্দসহ গ্রেফতার ২
সিলেটে র্যাবের অভিযানে ইয়াবার বিশাল চালান জব্দসহ ২ মাদক কারাবারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতাররা হলো, জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের মো: হোসেন আহমেদ (৩৫) ও মো: সিরাজ উদ্দিন (৫১)।
এর আগে, সোমবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের ১টি বাড়ি থেকে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ ওই ২ মাদক কারাবারীকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত সিলেটে গ্রেফতার হওয়া ইয়াবার চালানের মধ্যে এটিই সর্ববৃহৎ।
সিলেটে র্যাবের অভিযানে ইয়াবার বড় চালান জব্দসহ গ্রেফতারের বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া দপ্তর জানিয়েছে, গ্রেফতার ২ মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, ২০২২ সালে জকিগঞ্জ উপজেলা থেকে ৩৩ হাজার পিস ইয়াবার আরেকটি বড় চালান গ্রেফতার করেছিল র্যাব।
প্রসঙ্গত, সিলেট জেলার সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা ইয়াবা পাচারের অন্যতম রুটে পরিণত হয়েছে। ভারত থেকে সীমান্ত দিয়ে ইয়াবার চালান প্রবেশ করে সেগুলো বিভিন্ন কৌশলে চলে আসে সিলেট শহরের অভ্যান্তরে। পরে ইয়াবার চালান হাত বদল হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন